1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

কুলাউড়ায় নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার:

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪১ বার

ডেস্ক রিপোর্ট, সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রীর নাম নাসিফা জান্নাত আনজুম (১৫)। সে শেরপুর গ্রামের বাসিন্দা আল-আকিলের মেয়ে এবং শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ জুন) সকালে কোচিং ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আনজুম। কিন্তু সে আর ফিরে আসেনি। সম্ভাব্য আত্মীয়স্বজনদের বাড়ি খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ না পেয়ে পরিবার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

শনিবার বিকেলে বাড়ির পাশের খালে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সঞ্জয় চক্রবর্তী বলেন, “লাশটি আংশিক পচনধরেছিল। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

এদিকে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর খবরে এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews