1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নিখোঁজের পরদিন নদীতে মিলল ইজিবাইক চালক আসলাম প্রামানিকের মরাদেহ

  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১২ বার

 

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের পরদিন আসলাম প্রামানিক (৪২) নামে এক ইজিবাইক চালকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, মঙ্গলবার (১০ জুন) সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন আসলাম।
নিহত আসলাম পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রামাণিক ওরফে পেনু প্রামাণিকের ছেলে। তার এসএসসি পরীক্ষার্থী এক মেয়ে ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছেলে রয়েছে।
আসলাম প্রামাণিকের ভাতিজা আজগর আলী জানান, আসলাম প্রামাণিক আগে একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কাজ করতেন। ৬ মাস আগে তিনি ইটভাটার চাকরি ছেড়ে কিস্তিতে ৩ লাখ টাকা দিয়ে একটু নতুন ইজিবাইক কিনে চালানো শুরু করেন। মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন। দুপুর ১২টার দিকে তার স্ত্রীর সঙ্গে তার ফোনে স্বাভাবিক কথাবার্তা হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ফোনে কল দেয়া হয়। তবে অসংখ্যবার কল দেয়া হলেও ফোন রিসিভ হয়নি। রাত সাড়ে ১০টা পর্যন্ত তার নম্বরে ফোন ঢুকেছিল, তবে রিসিভ হয়নি। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়।
আজগর বলেন, ‘মঙ্গলবার রাতেই পাংশা মডেল থানা, হাইওয়ে থানা ও কালুখালী থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও চাচার কোনো সন্ধান পাইনি। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কালুখালীর চাঁদপুর ব্রিজের নিচে মরদেহ পাওয়ার খবর পেয়ে এসে আমার চাচার মরদেহ শনাক্ত করি। তবে তার ইজিবাইকটি পাওয়া যায়নি। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, ‘সকাল ৭টার দিকে চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ এখানে ফেলে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews