1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ঈদের উৎসব মাতমে বিষাদ: পানিতে ডুবে শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ মাওলানা পাড়া

  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১০৪ বার

এস এম মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাওলানা পাড়া গ্রামে ঈদুল আযহার আনন্দঘন পরিবেশ মুহূর্তেই রূপ নেয় গভীর শোকে। মাত্র চার বছর বয়সী একটি নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আনন্দের দিনটি পরিণত হয় কান্না আর হৃদয়বিদারক বেদনায়।

নিহত শিশুটির নাম মাহিন (৪)। সে স্থানীয় মিজানুর রহমানের একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালের দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠেছিল ছোট্ট মাহিন। হঠাৎ অসতর্ক অবস্থায় সে বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর মাহিনকে পানি থেকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। শিশুটির এমন অকাল মৃত্যুতে ঈদের আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হয়। স্থানীয়রা জানান, পুকুরটি বাড়ির একেবারে নিকটবর্তী হলেও সেখানে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী বা শিশুদের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা ছিল না।

এ ঘটনার পরও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, পুকুর ও জলাশয়ের পাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। তারা বলেন, সচেতনতা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা সম্ভব।

শিশু মাহিনের এ করুণ মৃত্যু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সামান্য অবহেলা কতটা বড় ট্র্যাজেডির জন্ম দিতে পারে। আনন্দঘন ঈদের দিনটি এই পরিবার ও এলাকাবাসীর জন্য এখন শুধুই শোকের স্মৃতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews