1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নীলফামারীতে আ’লীগের ২৪৪ জনের নামে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের মামলা, গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩০০ বার

 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে রাষ্ট্র বিরোধী যড়যন্ত্রের অভিযোগে ২৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলার কিশোরগঞ্জ উপজেলার এ ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আসামীদের মধ্যে একজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এর আগে ওই থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের বহিস্কৃত নেত্রী স্বপ্না শান্তা প্রামাণিক (৪০), উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল (৮০), সাধারণ সম্পাদক মশিয়ার রহমান (৪৫), সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি শাহ মো আবুল কালাম বারী পাইলট (৪৭), ছাত্র লীগের উপজেলা সভাপতি মাঈনুল আরেফিন সফু (৩২), সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি (৩০), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু (৫০), উপজেলা কৃষকলীগের সভাপতি পতিরাম চন্দ্র রায় (৫২), উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রশিদুল ইসলাম বাবু (৫২), সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ (৪৩), নিতাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন (৭০), বড়ভিটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনজির রহমান (৭৫) প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে রাষ্ট্রের বিরুদ্ধে যড়যন্ত্র করার লক্ষ্যে উপজেলা মোড়ের একটি পরিত্যক্ত ভবনে একত্রিত হয়।

এতে পুলিশ গতকাল বিকালের দিকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের বহিস্কৃত নেত্রী স্বপ্না শান্তা প্রামাণিক (৪০) কে গ্রেপ্তার করেন। এসময়ে তার সঙ্গে ককটেল সাদৃশ্য ২০ টি বস্তু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, রাষ্ট্র বিরোধী যড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছেন। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

(ছবি আছে)

শাহজাহান আলী মনন
নীলফামারী জেলা প্রতিনিধি
মোবাইল -০১৩০৩৬৯২২২৭
তারিখ -০৪/০৬/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews