1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

শেষ পর্যন্ত শাকিব খাঁনের বরফ গলেছে আবার পুরোদমে শুরু হয়েছে ‘তান্ডন’ র শুটিং

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩১২ বার

 

রাসেল আদিত্য, বিনোদন ডেস্ক।।
আসন্ন ঈদে সবচেয়ে বেশি হাইপ তোলা সিনেমা ‘তান্ডব’ এর শুটিং আটকে দিয়েছেন শাকিব খাঁন। নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে জানা গেছে,
নির্মাতা রায়হান রাফী বরাবরই পর্দায় তার স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ করতে সচেষ্ট থাকেন।আসন্ন ঈদের ছবি তাণ্ডবেও সেটা করতে চেয়েছিলেন।কিন্তু সেটা নিয়ে যে বিপাকে পড়তে হবে কে জানতো?

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে দর্শকদের বিপুল আগ্রহ ইতিমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে।ছবিটির শুটিং এখনো সম্পন্ন হয়নি। কিছু কাজ বাকি রয়েছে। কিন্তু শুটিং শেষ করতে চাইছিলেন না শাকিব খান।কেননা শাকিবকে না জানিয়েই এই ছবিতে ক্যামিও হিসেবে আফরান নিশোকে শুটিং করানো হয়েছে।ফলে শাকিব খান কোনো ভাবেই তাঁর ছবিতে আফরান নিশোকে রাখতে চান না।

শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বাংলার রুপকে জানিয়েছে,শাকিব খানকে না জানিয়েই ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও দেওয়ার জন্য আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় শাকিব ক্ষুব্ধ।তাই তিনি সিনেমার শুটিং বাকি রাখেন।

শাকিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন,যতক্ষণ পর্যন্ত নির্মাতা আফরান নিশোর ক্যামিও অংশ বাতিলের প্রকাশ্য ঘোষণা দেবেন না রাফী, ততক্ষণ পর্যন্ত শুটিংয়ে অংশ নেবেন না ঢাকাই সিনেমার নবাব-গতকাল পর্যন্ত এই সিদ্ধান্তে দৃঢ় ছিলেন শাকিব।

শুটিং ইউনিট সূত্র জানিয়েছে,শাকিবের ঘোষণা অনুযায়ী, গতকাল শুটিংসেটে যাননি। কিন্তু শেষ পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতার মন গলেছে। রাফী শাকিবকে বোঝাতে সমর্থ হয়েছেন যে, নিশো’র যে অংশ টুকু রয়েছে; সেটার তাঁর পরের সিনেমার একটি চরিত্র, যে চরিত্র দূর দিয়ে হেঁটে যাবে।একদিন বিরতি রেখে আজ তাণ্ডবের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান।

ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘তাণ্ডব’। একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে এ সিনেমার গল্প।

এদিকে আসন্ন ঈদের সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে আলোচনা দিন দিন বেড়েই চলেছে।সিনেমাটিতে কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি টিমের পক্ষ থেকে। তবে শুটিং থেকে শুরু করে সিনেমাটির বিভিন্ন দৃশ্য অন্তর্জালে ফাঁস হচ্ছে। যা দেখে দর্শকদের আর বুঝতে বাকি নেই যে, সিনেমাটিতে নানা চমক থাকছে।

বেশ কিছুদিন ধরে শাকিব খানের সিনেমাটিতে আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও দেওয়া নিয়ে সোশ্যালে ভক্তদের মধ্যে চলছে কাটাছেঁড়া!তবে ইতিমধ্যে জেনে গেছেন,নিশো ক্যামিও দিয়েছেন।এর মধ্যেই নতুন খবর সিনেমাটির আইটেম গান নিয়ে।

শুধু থেকেই অন্তর্জালে আইটেম গানে কে থাকছেন, তা নিয়ে দেখা গেছে নানা গুঞ্জন। সেই তালিকায় নাম উঠে এসেছে দক্ষিণি নায়িকা শ্রীলীলা, তামান্না ভাটিয়া, শ্রুতি হাসানসহ বলিউডের আরো বেশ কিছু নায়িকার নাম। তবে এসব বিষয় নিয়ে সিনেমাটির টিম থেকে কেউই কখনোই মুখ খোলেননি।

তার পরও সোশ্যালে থামেনি গুঞ্জন চর্চা।
তবে এবার জানা গেল, বিদেশি কোনো নায়িকা নন, ‘তাণ্ডব’-এর আইটেম গার্ল সাবিলা নূর। সিনেমাটির নায়িকাকে আইটেম গানে পারফরম করতে দেখা যাবে। আজ বুধবার আইটেম গানে অংশ নিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন সাবিলা নূর। এ ছাড়া এতে রয়েছেন জয়া আহসান, শহিদুজ্জামান সেলিম, ডা. এজাজ, আফজাল হোসেন, এফ এস নাঈম প্রমুখ। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews