1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নয়নের আলো

  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮৬ বার

💜 💚⭐⭐নয়নের আলো⭐⭐💚💜

এস এম মনিরুজ্জামান আকাশ

আমার দু’টি নয়নে যে আলো-
তাতে দেখি কিছু;অনেক কিছুই না,
আন্তরিকতায় বাসি ভালো আমি যে কালো-
অনেক কিছুই জানি;অনেক কিছুই অজানা।
বাসনা কামনা যত সাধনার দ্বারা-
অকৃতজ্ঞ চিত্তে ভালোবেসে হই আত্মহারা…

আপনারে বাসি ভালো বদ্ধ দিলে-
আপন আত্মার আপন ভাবনায়,
ভালোবাসায় এ বদ্ধ দিলের দ্বার যায় খুলে-
কত কিছু মুহুর্তের মধ্যে হৃদয়ে আঁকা হয়।
তৃষিত প্রাণেই আমি যাবো তারে টেনে-
সেকি জানবেনা একথা ;নেবে কি মেনে!

আমার তিন নয়নে সদা তারে দেখি-
তার প্রতি সাধনা আজন্মকাল,
প্রতি ক্ষণে বিষন্ন মনে তাকে আঁকি-
তার বাসনায় কাটে রাত্রি-দুপর-সকাল।
কত কিছু এসে যায় জীবনের তরে-
বাসব কিনা তারে ভালো উদাসী অন্তরে…

অন্ধের মত ভালোবাসাই কি ছিল ভূল-
আমার জীবন আজ শুধুই ভূলে ভরা,
হাল বিহীন নৌকার মাঝি পাইনা কোন কুল-
সব কিছু থেকেও আজ আমি যে সর্বহারা!
আত্ম-সাধনায় আছে-রবে তার প্রতিচ্ছবি-
তারে জয় করতেই আজ হতে আমি যে কবি……

(🕦রচনা তারিখঃ ১২ই মে’২০০৫ ঈশায়ী,
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,কচুগাড়ী,
কুয়াবাসী,চাটমোহর,পাবনা-৬৬১০🕦)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews