1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে হত্যা মামলার প্রধান আসামী সোহেল মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫৪ বার
  • মাশফিকুর রহমানঃ গত ০৭ মে ২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময়ে ছাগলে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে শ্রীমঙ্গল থানাধীন ০২নং ভূনবীর ইউনিয়নের অন্তর্গত ভূনবীর (ইসলামপাড়া) সাকিনের ভিকটিম মাসুক মিয়ার বসত বাড়ীর উত্তর পাশে ক্ষেতের জমিতে বিবাদী সোহেল মিয়া গং ভিকটিম মাসুক মিয়াকে মারপিট করে গুরুতর জখম করে। তাৎক্ষনিক আশপাশের লোকজন ভিকটিম মাসুক মিয়াকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে ভিকটিমকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার ভিকটিমের অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ০৭/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় ভিকটিম মাসুক মিয়া মৃত্যু বরণ করেন।

উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের স্ত্রী থানায় মামলা দায়ের করলে অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও নেতৃত্বে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মকসুদ মিয়া (৩০), কাশেম মিয়া (২২) ও রুবেল মিয়া (২০)‘দের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে ০৮/০৫/২০২৫ খ্রিঃ তারিখ ১৯.০০ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন সুরমাভ্যালি এলাকা হতে মামলার প্রধান আসামী এজাহানামীয় ১নং আসামী সোহেল মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল রউফ, সাং-ভূনবীর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সোহেল মিয়ার স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews