1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ভালোবাসি নিঃসঙ্গতায়

  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫৮ বার

¤ ভালোবাসি নিঃসঙ্গতায় ¤

এস এম মনিরুজ্জামান আকাশ

(উৎসর্গঃ বন্ধুবর মোঃশরিফুল ইসলাম সুমন বিশ্বাস,
কচুগাড়ী,কুয়াবাসী,চাটমোহর,পাবনা-কে উৎসর্গীত)

নিঃসঙ্গতার দহনে পুড়ে পুড়ে মরি-
কুড়ে কুড়ে খায় এ আমার আত্মাকে,
নিঃসঙ্গতা সেতো আমার প্রত্যাশিত পাওনা-
ভালোবাসায় চেয়ে হারিয়েছি যাকে!

একাকীত্ব বড় বেদনা বিধুর সময়ে-
অসময়ে আবার ভালো লাগায় বেশি,
কাটে জীবন যদিও অতৃপ্ত ব্যর্থ উচ্ছ্বাসে-
তাতেই সার্থক নিঃসঙ্গতাকে ভালোবাসি।

সুখের বাসর কাকে বলে ভাবিনি-
বুঝিনি কেমনে রচতে হয় প্রেম বাসর,
চলেছি ছায়ার পেছনে পেছনে পথ ভূলে-
পাইনি সঙ্গতায় কোন তৃপ্ত আসর।

নিঃরব মন গভীর রাতে প্রশ্ন করে-
সঙ্গতায় নিঃসঙ্গতায় কি আছে লাভ ক্ষতি,
পারিনা ব্যর্থ মনকে বুঝাতে ওরে-
বুঝবি কি ওরেও তুই সঙ্গতার রুপ সম্মতি।

সঙ্গতা হলো পৃথিবী হাতের মুঠোয় পাওয়া-
যা চাওয়া তার রুপ ভাষা পাওয়া পূর্ণতায়,
রচিত বাসর পরিপূর্ণ হয় ভূবনে-
যদি আঁকে প্রেমে তিন আত্মার কৃপায়।

একাকীত্ব থাকুক আমার সত্ত্বায় মিশে-
হোক সবাই প্রনয় সুরে আত্মবিশ্বাসী,
আমার জীবন ভরুক আরো একাকীত্বে-
চাই যে আমি যেতে নিঃসঙ্গতায় ভালোবাসি…

(রচনাকাল:০৭-০৫-২০০৭ ঈশায়ী
(সময়:০২:১৩<NYC 1>০২:২৫,মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ,চাটমোহর, পাবনা-৬৬১০)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews