1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধর ও ডাকাতি: অভিযুক্ত রায়হান

  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার

মোঃ তুহিন দেওয়ান: ভোলার চরফ্যাসন উপজেলার জিন্নাগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রবাসীর স্ত্রীর সঙ্গে কুপ্রস্তাব দেওয়ার পর রাজি না হওয়ায় সংঘটিত হয়েছে মারধর ও ডাকাতির চাঞ্চল্যকর ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ছয়টার দিকে অভিযুক্ত রায়হান প্রবাসীর স্ত্রী মাইনুর বেগমকে অনৈতিক কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি মাইনুর বেগমের ওপর শারীরিক হামলা চালান। এ সময় ভুক্তভোগী নারীর পোশাক ছিঁড়ে যায় এবং তিনি মারাত্মকভাবে লাঞ্ছিত হন।

এরপর রাত সাতটার সময়, জানালার দরজার গিরি কেটে রায়হান তার সহযোগীদের নিয়ে ঘরে ঢুকে ডাকাতি চালায়। দুর্বৃত্তরা ঘর থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে রাত বারোটার দিকে চরফ্যাসন থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত রায়হান ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews