1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা

ওসমানীনগরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৭১ বার

ওসমানীনগর সিলেট সংবাদদাতা ::সিলেটের ওসমানীনগর উপজেলায় যুক্তরাজ্য প্রবাসীর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ভাই ও বোন ২৯ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দিলন মিয়ার বসতবাড়ির বাউন্ডারি দেয়াল নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই গ্রামের আব্দুস সহিদের ছেলে গোলাম রব্বানী গংদের সঙ্গে। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষ চলাকালে গোলাম রব্বানী রনি, সোহেল ও জুয়েলের হাতে থাকা ধারালো ছুরি এবং সুলপির আঘাতে প্রবাসী দিলন মিয়া (৬৫) ও তাঁর আপন বোন হাজের আলী পান্না (৩৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসী জিতু মিয়া বলেন, “দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আমরা আগেও সমাধানের চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।”

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, “ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews