1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রচারেই প্রসার

  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার

📄প্রচারেই প্রসার📢

এস এম মনিরুজ্জামান আকাশ

প্রচারেই নাকি প্রসার ঘটে লোক মুখে শোনা-
ভাবিনি তা কভুও একাকীত্বে হয়ে আনমনা,
দেখিনি লাইনে দাড়িয়ে কারে বলে প্রতিযোগীতা-
পাইনি বিজয় সারিতে দাড়িয়ে কি হারা জিতা!

শুনেছি চকচক করলেই নাকি! হয়না সোনা-
দেখি আজ এসময়ে চকচক করলে হয় সোনা,
গুণ তাতে থাকুক বা না থাকুক মুল্যায়নে-
চাকচিক্যে ধরে তা এখন হাজার মনে…

হয়তো খোঁজে কেউ প্রচার স্বমুখ লোক-
কারো প্রয়োজন আবার প্রচার বিমুখ ঝোক,
লেখে; আঁকে;গায় চর্চা করে অনেকে মনে প্রাণে-
আবদ্ধ রাখে ব্যক্তির সাধনা আরক্ত ধ্যানে…

পায় পরিবেশ যেজন ফোটে তরতর করে-
সুযোগের অভাবে থাকে অনেকে পিছনে পরে,
পায় মুল্যায়ন কাজে লোকে থাকলে যোগাযোগ-
আবার অনেকের জীবনে আসেনা কোন সুযোগ!

বস্তুনিষ্ঠ লোকের বড় অভাব এ সময়ে-
সুখের প্রতি উদাসীন ভাবেনা নৈতিক পরাজয়ে,
সকল জয়-পরাজয় হোক সমভাবে-
হয়তো ভাবে ঘটমান সময়টুকু এভাবেই কেটে যাবে!

(রচনাকালঃ ২৬শে এপ্রিল’২০০৭ঈশায়ী,
রাতঃ ১০:০১__১০:১৫,
(কিচেন রুম)মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, ডাকঃকুয়াবাসী, উপজেলাঃচাটমোহর, জেলাঃপাবনা)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews