1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার

সংবাদদাতা: কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। অদ্য ২৫ শে এপ্রিল রোজ শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার নিমাই শিব বাড়ি অন্তর্গত শংকরসেনা গ্রামের গড় পাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন পথচারী জুনু মিয়া। পরবর্তীতে বানরটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক, বাবু স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ‘বিরল এই লজ্জাবতী বানরটি গ্রামে ঢুকে ধীরে ধীরে হাঁটছিল। এ সময় হঠাৎ একটি কুকুর তাকে আক্রমণ করলে সে ভীত হয়ে পড়ে যায়। কুকুরের চিৎকারে পথচারী জুনু মিয়া এগিয়ে এসে বানরটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক জানান, প্রাণীটিকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। প্রাণীটি অসুস্থ, সুস্থ করে তোলা হলে তা লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে নিশ্চিত করেন।

লজ্জাবতী বানর একটি নিশাচর ও সংরক্ষিত বন্যপ্রাণী, যা বাংলাদেশে প্রায় বিলুপ্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews