1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা

ওসমানীনগরে সরকারি সম্পত্তি তামার তার চুরির অভিযোগে আটক ৪

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২২৫ বার

ওসমানীনগর (সিলেট) সংবাদ দাতা :: সিলেটের ওসমানীনগরে হাইওয়ে সড়কের চলমান উন্নয়নকাজের মধ্যে সরকারি টেলিফোনসহ বিভিন্ন প্রকার তামার তার চুরির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

ওসমানীনগর থানার অফিসার অমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার তাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর রাইগদারা গ্রামের খালিক মিয়ার ছেলে সামস উদ্দিন, কালাই মিয়ার ছেলে জোবায়েল এবং উছমানপুর ইউনিয়নের থানাগাঁও গ্রামের আব্দুল বারির ছেলে  রাজু আহমদ ও বাবুল মিয়ার ছেলে জাকারিয়া মিয়াকে তাজপুর বাজার থেকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সড়ক উন্নয়নকাজের কারণে মাটির নিচ থেকে ওঠানো বিভিন্ন তার চুরি করে পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন এবং সরকারি সম্পদ রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews