নিজস্ব প্রতিনিধি: কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কুমিল্লা দঃ জেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব মো: কামরুল হুদার পক্ষ থেকে নবাগত চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহাদাৎ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবাগত নির্বাহী কর্মকর্তা জনাব শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
২৩মে ২০২৬ইং বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই অনুষ্ঠানে জনাব মো: কামরুল হুদার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি হারুন উর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, সিনিয়র সহ-সভাপতি গাজী সহিদুর রহমান, শরিফুল ইসলাম দুলাল, সিনিয়র সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুব দলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌরসভা যুবদলের সভাপতি মো: হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, সদস্যসচিব আনোয়ার হোসেন ডেবিড, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারন সম্পাদক দাউদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ চৌধূরী, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাধনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নবাগত চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহাদাৎ হোসেন বিএনপির পক্ষ থেকে এই উষ্ণ অভ্যর্থনার জন্য কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মো: কামরুল হুদাসহ উপস্থিত সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং চৌদ্দগ্রামের উন্নয়নে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে এবং দেশ গড়ার ৫বছরের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে চৌদ্দগ্রামকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার সকল কার্যক্রমে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কুমিল্লা দঃ জেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব মো: কামরুল হুদার নেতৃত্বে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
পরিশেষে ঈদুল আযহা উপলক্ষে গরুর হাট, নিরাপদ সড়ক, উৎসবে আমেজে ঈদুল আযহা উদযাপন এবং কোরবানী শেষে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারনের মাধ্যমে জন জীবন স্বস্তিদায়ক রাখায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং উপজেলা প্রশাসন ও বিএনপি সরকারের উন্নয়ন অংশীদারের ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply