1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

শার্শা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শণ মেলা ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শার্শা উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। পরে শার্শা উপজেলা কমপ্লেক্স ভবন অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতি ও কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল এবং কৃষি খাতে নতুন উদ্ভাবন তুলে ধরেন আলোচকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews