1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন মজিবুর রহমান চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী ৬দিন পর কক্সবাজার থেকে উদ্ধার*

কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা!

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭ শুরু হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অর্থনীতি বিভাগ ও ফার্মেসি বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন হয়।

উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে ফার্মেসি বিভাগকে ৪–৩ গোলে হারিয়ে জয় পায় অর্থনীতি বিভাগ। পরে দ্বিতীয় ম্যাচে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ট্রাইব্রেকারে সিএসই বিভাগকে ৩–১ গোলে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ মহিউদ্দীন। এ সময় উপ-উপাচার্য আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

জানা যায়, এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি বিভাগ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বলেন, “এখানে অংশগ্রহণকারী সবাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বহিরাগত কেউ নয়। তাই খেলাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যাবে না। হার-জিত খেলাধুলারই অংশ। একটি দলই চ্যাম্পিয়ন হবে, সেটি মাথায় রেখে সুশৃঙ্খল ও সুন্দরভাবে খেলতে হবে। কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করা যাবে না।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে ফুটবলের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এসব আয়োজন সফল করতে শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হলে খেলাধুলা স্থগিত রাখার পরিস্থিতি তৈরি হয়।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেয়। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি নেতৃত্ব, দলগত কাজ এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। পাশাপাশি যুবসমাজকে অনলাইন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ মহিউদ্দীন বলেন, “খেলায় জয়-পরাজয় থাকবেই। প্রতিদ্বন্দ্বিতা যেন বন্ধুত্ব নষ্ট না করে। খেলাকে বিনোদনমূলকভাবে উপভোগ করতে হবে এবং পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে হবে।”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews