1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর কামরুল হুদার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন মজিবুর রহমান চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী ৬দিন পর কক্সবাজার থেকে উদ্ধার* বনফুল ডিপার্টমেন্টাল স্টোরে আগুনে পুড়ে ৬০ থেকে৭০ লাখ টাকার ক্ষতি চৌদ্দগ্রামের নারীকে মারধরের পর হত্যার চেষ্টা: ২ জনের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা!

  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মীর হোসেন মোল্লা: বর্তমান সরকারের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজগুলো গতিশীলভাবে এগিয়ে চলেছে। দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চলছে। কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি কলেজ প্রতিষ্ঠার দাবি তুললেন বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা চৌদ্দগ্রামের রাস্তাঘাট পুলকালভার্ট এবং বিভিন্ন সেক্টরে উন্নয়নের জন্য আবেদন করেছেন। অপরদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো: কামরুল হুদা চৌদ্দগ্রামের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মোঃ কামরুল হুদা গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জনগণকে দেয়া সকল উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে, দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য সেবা সহ সকল উন্নয়নমূলক কাজ সরকার থেকে বরাদ্দের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। ইতিমধ্যে কামরুল হুদার হাত ধরেই চৌদ্দগ্রামের বিভিন্ন সেক্টরে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন শুরু হবে দলীয় সূত্র নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, নির্বাচনের পূর্বে বিএনপির সকল উন্নয়ন এবং সেবামূলক কার্যক্রম অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে তিনি সার্বক্ষনিক কাজ করে আসছে বলে সূত্র জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সর্বস্তরে জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়নের কাজ এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

এবিষয়ে চৌদ্দগ্রাম বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও সাহায্য-সহযোগিতা সাধারণ মানুষের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বণ্টন করা হচ্ছে। দেশের জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি চৌদ্দগ্রামের প্রত্যেক পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির কর্মী বাড়ানোর জন্য নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তাগিদ দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews