1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী।

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বাছেদ হোসাইন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। 

নবীর ছেলে নবী বনাম পীরের ছেলে পীর

পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত।
আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত।

পীরের ছেলে পীর হওয়ার পরে সে ব্যর্থও হতে পারে, সফলও হতে পারে; এমনকি গোমরাহ ও পথভ্রষ্ট হয়ে ঈমানও হারাতে পারে।
কিন্তু নবীর ছেলে নবী হওয়ার পরে সফলতাই নির্ধারিত। ব্যর্থতার কোনো সুযোগ নেই।

পীরের ছেলে পীর হলে তাকে মানা-না মানার স্বাধীনতা মুসলমানদের রয়েছে। কিন্তু নবীর ছেলে নবী হলে তাকে মানতেই হবে। না মানার কোনো সুযোগ নেই।

পীরের ছেলে পীর হলে সে যে পীর হওয়ার যোগ্য—এটা মুসলমানদের জন্য বিশ্বাস করা অপরিহার্য নয়। বরং-ইতিহাস সাক্ষী, বহু অযোগ্য ব্যক্তি শুধুমাত্র বাবা পীর হওয়ার কারণে পীর হয়েছে। আর তাকে গদ্দিনশীন পীর বলা হয়।
কিন্তু নবীর ছেলে নবী হলে তিনি যে নবী হওয়ারই উপযুক্ত এবং যথাযথভাবেই আল্লাহ তাঁকে নবী করেছেন—এটা বিশ্বাস করা ঈমানদারের জন্য অপরিহার্য।

পীরের ছেলে পীর হলে তাকে না মানলে কেউ কাফের হয় না। কিন্তু নবীর ছেলে যদি নবী হন, তাকে না মানলে অবশ্যই সে কাফের হয়ে যায়।

নবীর ছেলে নবী হওয়াটা আল্লাহ পাকের অকাট্য ঘোষণার মাধ্যমে হয়। কিন্তু পীরের ছেলে পীর মানুষের মূল্যায়নের মাধ্যমে হয়। আর সে মূল্যায়ন কখনো সঠিক হয়, কখনো ভুলও হতে পারে।

পীরের ছেলে পীর হলে যদি কেউ সমালোচনা করে, তাহলে সে কাফের হবে না। কিন্তু নবীর ছেলে নবী হওয়ার বিষয়ে যদি কেউ সমালোচনা করে, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে।

এবার আসি আলোচিত বক্তব্যের বিষয়ে। আলোচিত বক্তব্যটি মূলত পীরের ছেলে পীর হওয়ার বিষয়ে সমালোচনার প্রতিউত্তরে এসেছে।
অর্থাৎ এখানে মুখ্য বিষয় হলো সমালোচনা; পিতা ও পুত্র নয়।
যোগ্য অযোগ্যও নয় ।
এর অর্থ দাঁড়ায়
নবীর ছেলে নবী হলে যেমন কোনো সমালোচনার সুযোগ নেই, তেমনি পীরের ছেলে পীর হলেও সমালোচনার কোনো সুযোগ থাকবে না।
অথবা, পীরের ছেলে পীর হলে যেমন সমালোচনা হচ্ছে বা হয়, তেমনি নবীর ছেলে নবী হওয়ার বিষয়েও সমালোচনা হবে।

বাস্তবিক অর্থে এ দুই অর্থের কোনোটিই সঠিক নয় এবং হতেও পারে না। তৃতীয় কোনো অর্থের সুযোগ আছে বলেও মনে হচ্ছে না।

অতএব, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বক্তব্যটি সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। এই উদাহরণ কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। একই সঙ্গে এটাও বিশ্বাস করি, পীর সাহেব বক্তব্যটি যথাযথভাবে বিশ্লেষণ করে দেয়নি।
ফলে এটি তাঁর ভুল বক্তব্য এবং এই ভুল থেকে রুজু করা অপরিহার্য।
তবে আমি এটাও বিশ্বাস করি, তাঁর যথাযথ যোগ্যতা, তাকওয়া ও পরহেজগারির মূল্যায়ন করেই তাঁকে মরহুম পীর সাহেব হুজুর খেলাফত দিয়েছেন।
মানুষ হিসেবে যে কারও ভুল হতে পারে; এক্ষেত্রে তিনিও ব্যতিক্রম নন। তাই এটাকে তাঁর ভুল হিসেবে মূল্যায়ন করা উচিত।

জহিরুল ইসলাম ফারুকী
মুহতামিম ও শায়খুল হাদিস
জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম উলুকান্দী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, ঢাকা


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews