1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মানব সেবায় বিশেষ অবদান রাখায় সন্মাননা পুরস্কার পেলেন মাষ্টার আবদুর রশিদ

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৭ বার

মীর হোসেন মোল্লা: মানব সেবায় বিশেষ অবদান রাখায় সন্মাননা পুরস্কার পেলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাষ্টার হাজী আবদুর রশিদ। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়নের নালঘর গ্রামের অধিবাসী সমাজ সেবক মাষ্টার হাজী আবদুর রশিদকে এই সম্মাননা পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়েছে। রাজধানীর বিজয়নগর অরনেট থ্রী স্টার হোটেলের অডিটোরিয়াম হল রুমে ৯ মে শনিবার বিকেলে মাষ্টার হাজী আবদুর রশিদ আনুষ্ঠানিভাবে এ পুরস্কার গ্রহন করে। তিনি দীর্ঘদিন যাবৎ থেকে সমাজ ও এলাকার উন্নয়নে ব্যাপক ভূঁমিকা পালন করে আসছে বলে জানা গেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে “শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি এ টি এম মমতাজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ ফারুক হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর মোঃ সাদী উজ জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাজিষ্ট্রেট রোকনউদদৌলা, একুশ পদক প্রাপ্ত অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন আহমেদ, মানবাধিকার জোটের উপদেষ্টা সাংবাদিক মীর হোসেন মোল্লা সহ অন্যান্য অতিথিবৃন্দ ও আমন্ত্রিত মেহমানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গেছে, মানবাধিকার জোটের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সভাপতি মাষ্টার হাজী আবদুর রশিদকে মানব সেবায় বিশেষ অবদান রাখার জন্য, সম্মাননা পুরস্কার প্রদান করায় এলাকার ব্যাপক আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। মানব সেবায় পুরস্কার প্রাপ্ত সমাজ সেবক মাষ্টার হাজী আবদুর রশিদ ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। উপজেলার শ্রীপুর ইউনিয়ন ইউনিয়ন নালঘর গ্রামের অধিবাসী মরহুম আবদুল গনির সুযোগ্য সন্তান মাষ্টার হাজী আবদুর রশিদ মানবসেবার মধ্যদিয়ে সাধারণ মানুষের কাছে আস্থাভাজন একজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। সূত্র জানায়, মাষ্টার হাজী আবদুর রশিদ শ্রীপুর ইউনিয়নের নালঘর গ্রামের বাসিন্দা এবং সারা চৌদ্দগ্রামের একজন পরিচিত মুখ। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে মাষ্টার হাজী আবদুর রশিদ বর্তমানে সাধারণ মানুষের কাতারে থেকে এলাকার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রামের বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করে আসছেন। এছাড়া ছোট ছোট উন্নয়নমূলক কাজও ব্যক্তিগত উদ্যোগে সম্পন্ন করে আসছেন। এলাকাবাসীর মতে, তিনি একজন কর্মঠ ও সহজ-সরল মানুষ। সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে স্থানীয়দের কাছে তিনি একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। স্থানীয়রা জানা যায়, সমাজ সেবক মাষ্টার হাজী আবদুর রশিদ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে, নিজের প্রচেষ্টায় সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি। মাষ্টার হাজী আবদুর রশিদ একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পারিবারিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ড তাকে স্থানীয়দের কাছে একটি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বলে মনে করছেন অনেকেই। এ বিষয়ে মাষ্টার আবদুর রশিদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকায় এবং প্রবাসে থেকে মানুষের সেবায় কাজ করছি। জনগণের সমর্থন ও দোয়া পেলে ভবিষ্যতে আরো ভাল কিছু করতে পারবো। এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কাজ আরও জোরদার করতে চাই।” তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্য হবে এলাকায় সার্বিক উন্নয়ন, যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়া এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করা। সর্বোপরি আমি চৌদ্দগ্রামের সর্বদলীয় মানুষের দোয়া ও সমর্থন চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews