1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া পরিবারকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের সোনারগাঁও থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার মাদক ব্যবসায়ী আটক মহাদেবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আদালতে সোপর্দ লক্ষ্মীপুরের রামগঞ্জে অভিযান চালিয়ে ২টি এক্সকাভেটর জব্দ করেছে প্রশাসন। শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী জিয়ার খাল পূন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-তারেক রহমান। ফটিকছড়ির মাদরাসার নামে জায়গা দখলের অভিযোগ,সরকারি জমিতে বহুতল ভবন,স্থানীয়দের জমি বিক্রির চাপ ফটিকছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন শার্শার উলাশী জিয়া’র খাল পূন:খনন উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী-অমিত

ফটিকছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২ বার

মো:আজগর আলী (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা শিল্পকলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফটিকছড়ির যৌথ আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো: ইব্রাহীমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম, বিআরডিবির পরিচালক মাহবুবুর রশিদ তালুকদার, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক লিটন চৌধুরী, নাজিরহাট পৌরসভা কৃষকদলের আহ্বায়ক হাসানুল কবির ও ফটিকছড়ি পৌরসভা কৃষকদলের আহ্বায়ক বেলাল উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-১ মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নতমানের আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ সহায়তার ফলে আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পাবে এবং আউশ ধানের উৎপাদন বাড়বে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থসামাজিক উন্নয়নে সরকারের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। তারা জানান, সরকারি এই সহায়তা চাষাবাদে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং চলতি মৌসুমে ভালো ফলনের প্রত্যাশা করছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews