1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়িতে অবৈধ মাটি উত্তোলনে পুলিশের জোরদার অভিযান, মাটি’সহ ২ পরিবহন জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার

মু. আজিজ, ফটিকছড়ি প্রতিনিধি: (২৫ এপ্রিল, শনিবার) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়েছে পুলিশ। পৃথক দুটি অভিযানে মাটি বহনকারী দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাত প্রায় সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানার একটি দল দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে, একই দিন ফকিরেরহাট সংলগ্ন আমতলী এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। ওই অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় একটি বড় ট্রলি গাড়ি জব্দ করা হয়। বর্তমানে আটক উভয় যানবাহন থানা হেফাজতে রয়েছে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পরিবেশবিধি লঙ্ঘন করে ফসলি জমি ও পাহাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews