1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাঙ্গাবালীতে আগুনে দগ্ধ বাবা, ছেলেকে ঘিরে রহস্য

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার

স্টাফ রিপোর্টার, আ. রহিম গাজী রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা-তে পারিবারিক কলহের জেরে আগুনে দগ্ধ হয়েছেন মো. হারুন অর রশীদ হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, স্ত্রীকে নিয়ে বিরোধের একপর্যায়ে হারুনের ছেলে শাওন হাওলাদার (২২) নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে হারুন অর রশীদ গুরুতর দগ্ধ হন। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

তবে ঘটনাটি নিয়ে এলাকায় ভিন্ন আলোচনা রয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, পারিবারিক বিরোধের সময় শাওন তার স্ত্রীকে মারধর করছিলেন। বাবা বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। যদিও পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে।

দগ্ধ হারুন অর রশীদ বলেন, ছেলে ও পুত্রবধূর ঝগড়ার একপর্যায়ে শাওন নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। তাকে রক্ষা করতে গিয়ে তিনি দগ্ধ হন।

স্থানীয় বাসিন্দারা জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে স্থানীয়দের দ্রুত উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয়দের দাবি, শাওন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এর আগেও অস্বাভাবিক আচরণের অভিযোগ রয়েছে। তবে শাওনের বক্তব্য, স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে তিনি নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই আগুন নেভাতে গিয়ে তার বাবা দগ্ধ হয়েছেন।

এ বিষয়ে রাঙ্গাবালী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews