1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়ির খামার থেকে লক্ষ্মীছড়ির কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার

মু. আজিজ, ফটিকছড়ি, চট্টগ্রাম: উপজেলার সুন্দরপুর ইউনিয়নের টাইগার ক্লাব এলাকায় একটি মুরগির খামার থেকে রতন ত্রিপুরা (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রতন ত্রিপুরা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি গুইছড়ি পাড়া গ্রামের বাসিন্দা বাণী কুমার ত্রিপুরার ছেলে। প্রায় দেড় বছর ধরে তিনি স্থানীয় সজিব মাস্টারের মুরগির খামারে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন।

খামারের মালিক জানান, রাতে রতনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ৮টার দিকে খাবার নিয়ে খামারে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার পকেটে থাকা মোবাইল ফোনে একটি বিরহের গান বাজছিল। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

ফটিকছড়ি থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয় এবং আজ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, খামারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews