1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু, ক্ষতি ছয় লক্ষাধিক টাকা চৌদ্দগ্রামে সর্দারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ গ্রামবাসীর পরকীয়ার জেরে নির্যাতন: স্ত্রীকে ঘরে আটকে রাখা, মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ সাতসকালে সচিবালয়ে বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি জ্বালানি তেল মজুত প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে বাগদা চিংড়ি পোনা ও কসমেটিকস সামগ্রী আটক করেন।

চট্টগ্রাম নগরবাসী দ্রুত নির্বাচিত মেয়র ও কাউন্সিলর দেখতে চায় – এস এম লুৎফর রহমান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৬ বার

মো: আজগর আলী (চট্টগ্রাম): মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা স্বাধীনতার চেতনা বাস্তবায়নে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বলেন, চট্টগ্রাম নগরবাসী দ্রুত নির্বাচিত মেয়র ও কাউন্সিলর দেখতে চায়। নাগরিক অধিকার, সেবার মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, মহান স্বাধীনতা দিবসের মূল চেতনা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পাঁচ দশক পরও শ্রমজীবী মানুষের বড় একটি অংশ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত রয়েছে, যা স্বাধীনতার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি শ্রমিক সমাজ। শিল্প ও উৎপাদনসহ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে শ্রমিকদের অবদান অপরিসীম হলেও অনেক ক্ষেত্রে তাদের অধিকার উপেক্ষিত হয়।

শ্রমিকদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব নয়।  তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, সময়মতো বেতন প্রদান, কর্মস্থলের নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সংগঠিত হওয়ার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম লুৎফর রহমান এবং সভা সঞ্চালনা করেন নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, প্রবীণ শ্রমিক নেতা কামাল উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মো. জাহাঙ্গীর আলম, বন্দর থানা সভাপতি শ্রমিক নেতা মুজাহিদুল ইসলাম আদনান এবং ডবলমুরিং থানা সভাপতি আকরাম হোসেন জিহাদসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা স্বাধীনতার চেতনা ধারণ করে শ্রমিকবান্ধব, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews