1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়ির ভূজপুরে সাবেক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ, নগদ টাকা ছিনতাইয়ের দাবি

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪২ বার

মু. আজিজ, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় সাবেক এক প্রধান শিক্ষক ও তার ছেলের উপর হামলা চালিয়ে মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আবদুস ছাত্তার (৭০) ভূজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আবদুস ছাত্তার ও তার ছেলে ছফি উল্লাহ ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে ভূজপুর থানাধীন ১নং বাগানবাজার ইউনিয়নের আন্দারমানিক রাস্তার মাথার উত্তর পাশে পৌঁছালে দুই ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মো. জসীম উদ্দিন (৩৫) ও মনির হোসেন (৩০) তাদের উপর হামলা চালিয়ে কিল-ঘুষি, লাথি এবং কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে সাবেক প্রধান শিক্ষক আবদুস ছাত্তার আহত হন।

এ সময় তার কাছে থাকা গরু বিক্রির নগদ প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। হামলার সময় পরিস্থিতি বেগতিক দেখে ছেলে ছফি উল্লাহ দৌড়ে পাশের আঁধারমানিক বাজারে গিয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম মেম্বারকে বিষয়টি জানান।

খবর পেয়ে ইউপি সদস্য আবুল কাশেম ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে তিনি তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতরা পরে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
বাগানবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “ঘটনার খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম, তবে গিয়ে কাউকে পাইনি। পরে তাদের নিরাপদে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।”

ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews