ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল চুরখাঁহাট বাজারে আধুনিক আসবাবপত্রের নতুন প্রতিষ্ঠান “আল মক্কা ফার্ণিচার এন্ড মেটাল”-এর শো-রুমের উদ্বোধন করা হয়েছে।
শো-রুমটির প্রোপাইটর মোঃ নাসির উদ্দীন জানান, এলাকার মানুষের চাহিদা ও আধুনিক রুচির কথা বিবেচনায় রেখে মানসম্মত ও টেকসই বিভিন্ন ধরনের ফার্নিচার নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। এখানে ঘরোয়া ব্যবহার ছাড়াও অফিস, দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় নানা ধরনের ফার্নিচার ও মেটাল সামগ্রী পাওয়া যাবে।
তিনি আরও বলেন, “ক্রেতাদের রুচি ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ফার্নিচার সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী অর্ডার ভিত্তিক কাস্টমাইজড ফার্নিচারও তৈরি করা হবে।”
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শো-রুমে উন্নতমানের কাঠের বেড, আলমারি, সোফা সেট, ডাইনিং টেবিল, অফিস টেবিল, স্টিল ও মেটাল ফার্নিচারসহ গৃহস্থালি ও বাণিজ্যিক ব্যবহারের বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যাবে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ কারিগরের মাধ্যমে এসব পণ্য তৈরি করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোঃ নুরুল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা নতুন এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং এটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এলাকাবাসী জানান, এতদিন উন্নতমানের ফার্নিচার কিনতে দূরের বাজারে যেতে হতো। এখন নাজিরহাট পৌরসভার সুয়াবিল চুরখাঁহাট বাজারে “আল মক্কা ফার্ণিচার এন্ড মেটাল” শো-রুম চালু হওয়ায় স্থানীয়ভাবেই সহজে মানসম্মত আসবাবপত্র পাওয়া যাবে।
Leave a Reply