1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

ভাইবোনছড়া গুচ্ছগ্রাম: পার্বত্য চট্টগ্রামের অবহেলিত বাঙালীদের নিদারুণ কষ্টের প্রতিচ্ছবি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৫৭১ বার
ফাইল ছবি

গুচ্ছগ্রাম খুব সুন্দর একটি নাম। যারা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে সম্যক ধারণা রাখেন তাদের কাছে নামটি খুবই পরিচিত। তবে যারা দেশের অন্যান্য অঞ্চলে বসবাস করেন তাদের কাছে এটি খু্ব বেশি পরিচিত নাম নাও হতে পারে, বিশেষ করে পার্বত্যাঞ্চলের গুচ্ছগ্রাম। পার্বত্য চট্টগ্রামে অসংখ্য ছোট বড় গুচ্ছগ্রাম রয়েছে যার বেশীর ভাগেরই অবস্থা প্রায় এক ও অভিন্ন।

আজ আমি তেমনই একটি গুচ্ছগ্রামে আমার সাম্প্রতিক অবলোকনের প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্ট করব। যার নাম ভাইবোনছড়া গুচ্ছগ্রাম। এটি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় অবস্থিত।

মূল লেখায় যাবার আগে এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠী কারও তাড়া খেয়ে, যাযাবর হয়ে বা কারও দয়ায় পার্বত্য চট্টগ্রামে আসেনি। রাষ্ট্রের প্রয়োজন মেটাতেই কিছু বাঙালি পরিবারকে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করা হয়েছিলো। তৎকালীন সময়ের পাহাড়ের ভূমিরূপ, খাদ্য এবং সার্বিক পরিবেশ ও পরিস্থিতি তাদের বসবাসের জন্য উপযোগী ছিল না। তা সত্ত্বেও প্রাচীনকাল থেকে সেখানে বাঙালিদের যাতায়াত ও বসবাস ছিল।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় ১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হলে সেখানে যোগাযোগসহ বিভিন্ন সেক্টরে বিপুল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়। ফলে উন্নয়ন কাজ সমাধা করার জন্য প্রকৌশলী, ঠিকাদার ও শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু পাহাড়িরা এই কাজে অভ্যস্ত বা অভিজ্ঞ ছিল না। যার কারণে বাঙালিরা এই কাজে সহায়তার জন্য এগিয়ে আসে।

এক্ষেত্রে বাঙালি শ্রমিকদের পক্ষে গহিন পাহাড়ি অরণ্যে কাজ করে দিনে দিনে ফিরে আসা সম্ভব ছিল না। ফলে নিকটবর্তী স্থানে তাদের বসতি গড়তে হয়। কোনো উপজাতি শ্রমিক উন্নয়নের কাজে সহায়তা করতে চাইলেও তৎকালীন শান্তিবাহিনীর বাঁধা ও হুমকির মুখে তারা তা করতে পারত না। কারণ, সন্ত্রাসীরা সে সময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বিরোধী ছিল। শান্তিবাহিনী কর্তৃক নিরীহ বাঙালি হত্যা, নির্যাতন প্রক্রিয়া রোধ করতেই গুচ্ছগ্রাম সৃষ্টি করে বাঙালি ও উপজাতিদের নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়।

এ প্রক্রিয়ায় বাঙালিদের জন্য ১০৯টি গুচ্ছগ্রামে ৩১ হাজার ৬২০ পরিবারের ১ লাখ ৩৬ হাজার ২৫৭ ব্যক্তিকে জায়গা-জমি দিয়ে পুনর্বাসন করা হয়। কিন্তু শান্তিবাহিনীর নির্যাতন আর অরাজকতার ফলে বাঙালিরা সরকার প্রদত্ত তাদের বসতভিটা ও চাষের জমিতে যেতে পারতো না, ফলে ধীরে ধীরে ঐ সমস্ত জমি উপজাতিরা দখল করে নিতে থাকে। সেই আশির দশকের শেষভাগ থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালিরা আর তাদের সেই ভিটা ও আবাদি জমি ফেরত পায়নি। প্রতিবছর খাজনা দিয়ে ডিসি অফিসের খাতায় জমির দখল স্বত্ব বহাল রাখলেও তাতে বসত বা আবাদ করতে পারছে না।
এবার মূল লেখায় আসি। ভাইবোনছড়া বাঙালি অধ্যুষিত একটি এলাকা যা লংগদু উপজেলা সদর হতে ১০ কিঃমিঃ দক্ষিণে কাপ্তাই হ্রদের নীল পানি ও সবুজ পাহাড়ে ঘেরা বন্দুকভাঙ্গা হিল রেঞ্জের পূর্ব পাশে অবস্থিত। বাঙালি ও উপজাতিদের মাঝে জমি বিরোধ নিয়ে ঐ এলাকায় দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতা বিরাজ করছে।

স্থানীয় বাঙালি নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায় যে গত ১৫ মে ১৯৮২ সালে বাংলাদেশ সরকার তৎকালীন লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট মৌজার হেডম্যান, কারবারী ও স্থানীয় কানুনগো এর মাধ্যমে ৯ জন গ্রুপ লিডারের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে আগত ৪৬৩ টি বাঙালি পরিবারকে (আনুমানিক জনসংখ্যা ৩১০০) প্রায় ৫৯৭ একর জমি বরাদ্দ দেয় এবং প্রতিটি পরিবার ৩ একর করে জমি প্রাপ্ত হয়।

স্থানীয় বয়স্ক বাঙালিদের সাথে কথা বলে জানা যায় যে, ১৯৮৭ সালে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা ২৩ জন বাঙালিকে ভাইবোনছড়া এলাকা হতে অপরহরণ করে যারা আর কোন দিন তাদের পরিবারের কাছে ফিরে আসেনি। তৎকালীন সরকার বাঙালিদের নিরাপত্তার কথা চিন্তা করে ঐসব পরিবারকে বন্দোবস্তি জমি হতে সরিয়ে এনে মাত্র ৪০টি পরিবারকে গুচ্ছগ্রামে পূর্ণবাসিত করে যারা সরকার কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট পরিমাণ রেশন পেয়ে থাকে।

অবশিষ্ট বাঙালি পরিবার (৪২৩ পরিবার) সমূহ সরকারী যাবতীয় সুযোগ সুবিধা হতে বঞ্চিত হয়। ঐ বিশাল জনগোষ্ঠী যত্রতত্রভাবে যে যেখানে পেরেছে আশ্রয় নিয়েছে। বেশীর ভাগই অন্যের আঙ্গিনায় কিংবা রাস্তা/বাজার/স্কুলের পাশে কোন মতে মাথা গুঁজে ঠাই নিয়েছে। ভাইবোনছড়া বাজারের আশেপাশে এবং ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের পাশে এভাবে গড়ে ওঠা বহুসংখ্যক জীর্ণ বাড়ী যেন তারই বিমর্ষ প্রতিচ্ছবি।

নিরাপত্তাহীনতায় ভোগা বাঙালিদের নিরাপত্তা বিধানে ১৯৮২ সালে সেখানে একটি সেনা ক্যাম্প এবং পরবর্তীতে ১৯৮৮ সালে গুচ্ছগ্রাম সংলগ্ন একটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্থাপন করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে একটি ক্যাম্প রেখে এপিবিএন এর হেডকোয়ার্টার মহালছড়িতে স্থানান্তরিত হলে স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ’র উপদ্রব বৃদ্ধি পেতে শুরু করে। তিনটি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের ছত্রছায়ায় কিছু স্বার্থান্বেষী উপজাতি ব্যক্তিবর্গ দলিল/কাগজপত্র ব্যতীত বাঙালিদের জমি দখলের অপচেষ্টা চালায়।

স্থানীয়রা অভিযোগ করেন যে, ১৯৮৭ সালে ২৩ জন বাঙালি অপহরণ হওয়ার পর হতে বৈধ দলিল পত্র ছাড়াই উপজাতিরা বাঙালিদের জমির উপর আস্তে আস্তে প্রভাব খাটাতে শুরু করে এবং তা নিজেদের দখলে নিতে শুরু করে। বাঙালিরা তাদের জমিতে চাষাবাদ করতে গেল উপজাতিরা তাদের প্রাণনাশের হুমকি দিতে থাকে। এছাড়া প্রায়শঃই তারা বাঙালিদের গরু, মহিষ, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু ধরে নিয়ে যাওয়া শুরু করে। সংশ্লিষ্ট প্রশাসন বিভিন্ন সময়ে উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য দাঙ্গা এড়াতে ঐসব বিরোধপূর্ণ ভূমির উপর মৌখিকভাবে নিষেধাজ্ঞা দিলে বাঙালিরা তা মেনে চলে।

 

পক্ষান্তরে উপজাতিরা তা না মেনে সুপরিকল্পিতভাবে বাঙালিদের চাষের জমি দখল এবং বসত ভিটায় নতুন নতুন বাড়ী তৈরী করা শুরু করে। সরেজমিনে দেখা যায় শুধু গত ২-১ বছরের ব্যবধানে পাহাড়ীরা বাঙালিদের বসত বাড়ীতে শতাধিক নতুন বাড়ী তৈরী করেছে। এমনকি বারবুনিয়া আর্মড পুলিশ ক্যাম্পের ২০০-১০০ গজ পশ্চিমেও বহু নতুন বাড়ী তৈরী করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে জেএসএস ও ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের ছত্রছায়ায় এবং তাদের আর্থিক সহায়তায় ঐসব বাড়ী তৈরী করা হচ্ছে। দীর্ঘ ২৯ বছরের ব্যবধানে স্বাভাবিক নিয়মে প্রত্যেকটি বাঙালি পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে, পাশাপাশি বেড়েছে তাদের আর্থিক সংকট (৫১৫ পরিবারে বর্তমান আনুমানিক জনসংখ্যা ৪৬০০)। অনেকে প্রাণের ভয়ে নিজ বসত বাড়ী ছেড়ে সমতলে যেতে বাধ্য হয়েছে।

চাষাবাদের জমি না থাকায় অনেকেই শুধু মাছ ধরার মাধ্যমে কোন রকম দিনাতিপাত করছে, যে বয়সে একটি শিশুর বই হাতে স্কুলে যাওয়ার কথা সে সময় তাকে বৈঠা হাতে জাল কাঁধে মাছ শিকারে বের হতে হচ্ছে। অপুষ্টি এদের জীবনের আর একটি অভিশাপ।

গত কয়েক দিন আগের ভারী বর্ষণে হঠাৎ করেই লেকের পানি বেড়ে তলিয়ে যায় ভাইবোনছড়া গুচ্ছগ্রাম সংলগ্ন আনোয়ার টিলা। এখানে ৩৫ টি বাঙালি পরিবারের বসবাস। এর মধ্যে গত ২/৩ দিনে ১৫ টি বাড়ীর ভুমি ক্ষয় হয়ে পানিতে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায় এবং অন্তত ১০ টি বাড়ী মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

ফলে ৩/৪ টি পরিবার একই ঘরে গাদাগাদি করে বসবাস করছে এবং ৪টি পরিবারের মাথা গুঁজার ঠাই হয়েছে ভাইবোনছড়া প্রাথমিক বিদ্যালয়ে। এলাকার একমাত্র মসজিদটিও ভয়াবহ ভাঙ্গনের স্বীকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৩ অক্টোবর ২০১৭ তারিখে লংগদুর উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান উক্ত এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন।

প্রতি বৎসর যখন সরকারীভাবে তিন মাস (মে হতে জুলাই) মাছ ধরা নিষিদ্ধ থাকে তখন গুচ্ছগ্রামের বাঙালীদের জীবন নির্বাহের আর কোন পথ থাকে না। অনেকেই জড়িয়ে পরে নানাবিধ অনৈতিক কর্মকান্ডে এমনকি সশস্ত্র সন্ত্রাসীদের চাঁদা আদায়কারী হিসাবেও কাজ করতে বাধ্য হয়। সন্ত্রাসীরা খুব সহজেই সুযোগ নিচ্ছে তাদের এহেন দুর্বলতার।

সার্বিকভাবে অর্থনৈতিক, সামাজিক ও মানসিকভাবে ঐসব বাঙালি পরিবারের সদস্যগণ এক নিদারুণ ও বর্ণনাতীত বৈষম্যের স্বীকার হয়ে মাটি কামড়ে বেঁচে আছে। অনেকেই গরু-ছাগলের সাথে গোয়াল ঘরে শুয়ে রাত কাটায়। শিক্ষা, চাকুরী ও অন্যান্য ক্ষেত্রে উপজাতিদের জন্য কোটা বরাদ্দ থাকলেও বাঙালিদের জন্য কোন কোটা না থাকায় ধীরে ধীরে তারা উপজাতিদের তুলনায় অনেক পিছিয়ে পড়ছে।

উদাহরণ হিসেবে একই ইউনিয়নের ফোরেরমুখ প্রাথমিক বিদ্যালয়ের হতভাগা ছাত্র-ছাত্রী বাঙালি হলেও উপজাতি কোটার কারণে শতভাগ শিক্ষকই (ছয় জন) উপজাতি। নিজ দেশেই বৈষম্যের স্বীকার হয়ে দেশের জন্য চরম বোঝা হয়ে এবং নিরাপত্তার ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে এক নতুন প্রজন্ম। নিশ্চিত অন্ধকারই যাদের একমাত্র ভবিষ্যৎ।

শান্তি চুক্তির পর নিরাপত্তা বাহিনীর ক্যাম্পের সংখ্যা ক্রমান্বয়ে প্রত্যাহারের ফলে উপজাতিরা বাঙালিদের জমি দখল করে বসতি স্থাপন করার সুযোগ পেয়েছে, বেড়েছে তাদের চাঁদাবাজিসহ অন্যান্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। অস্ত্রের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। নির্দিষ্ট অংকের চাঁদা দিয়ে এবং উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের ইচ্ছা-অনিচ্ছার সাথে আপোষ করে চলছে তাদের জীবন।

উপজাতিরা যাতে অবৈধভাবে খাস জমি দখল করতে না পারে সে ব্যাপারে এবং ইতিমধ্যে দখলকৃত জমি পুনরুদ্ধার করে বাঙালিদের মাথা গুঁজার ঠাই করে দেওয়ার জন্য ভুক্তভোগীরা সরকারের প্রতি আকুল আবেদন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

আবেগে উচ্ছাসে যাদের কাছে ঋনী-২, (এস এম মনিরুজ্জামান আকাশ) আমি, আনিসুল ইসলাম ও ওযায়ের আনসারী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসর আদায় করি ও শুকরানা নামাজ আদায় করে সকলের সাথে মিলিত হই। এক ঝুড়ি লিচু এনেছিলেন দিনাজপুর থেকে নুরে জান্নাত ভাবী, রাজশাহী থেকে ঝুড়ি ভর্তি আম এনেছিলেন সাথী আপা, জেছমিন আক্তার (রাজশাহী),সাবিনা ইয়াছমিন(গাজীপুর),আমরা লিচু খেয়েছি, আম খেয়েছি প্রান খুলে। আমরা মহিউদ্দিন মহিন ভাই এর আমন্ত্রণে বৃষ্টির মাঝে দাড়িয়ে হালিম খেয়েছি। মুসলধারে বৃষ্টি হচ্ছে নড়াইলের ওয়াহিদ ভাই বাইকে করে আমাকে কাওরান বাজার পৌঁছে দেন।কৃতজ্ঞতা ওয়াহিদ ভাইকে। বাসে চড়ে মিরপুর কাজীপাড়া নেমে হেটে আবার শেওড়াপাড়ায় ফিরি। রুমে আমার জন্য অপেক্ষামান বিশ্ব ব্যাংকে কর্মরত অগ্রজবর মোঃ রজব আলী (ঢাকা বার), নাটোর বারের বড় ভাই মোঃ মোখলেছুর রহমান মোখলেস, কুমিল্লার বন্ধু মোঃ বিল্লাল হোসেন। সকলেই পরীক্ষা নিয়ে আলোচনা করে নিশ্চিত হই সকলেই পাশ করবো ইনশাআল্লাহ। রাতে খাবার খেয়ে বিশ্বব্যাংকে কর্মরত(নড়াইলের) রাজীব দাদা, অনিক, মাসুদ, সহ কয়েকজন আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ি। বৃষ্টিতে ভেজার কারনে আমার জ্বর আসে প্রচন্ড। রাত রেজাল্ট প্রকাশ করে বার কাউন্সিল, আমি জানতে পারি শেষ রাতে। নামাজ আদায় করে নিশ্চিত হই আমরা এক রুমে অবস্থানকারী চার জনই পাশ করেছি। আমি “পরিবেশ-সম্প্রীতি ও মানবাধিকার” নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস বাংলা-র পাবনা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী একজন। আমি ও বড় ভাই মোঃ রজব আলী ১৮ই জুন ২০২২ পুরান ঢাকায় সাক্ষাৎ করতে যাই গ্রিনপিস বাংলা-র কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ আবুল মোয়াজ্জম শামীম স্যারের সাথে। সেখানে জোহর ও আসর নামাজ আদায় করে দুপরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে উপহার সামগ্রী নিয়ে গুলিস্তান হয়ে শেওড়া পাড়া সিটি বাজারে ফিরে আসি। ১৯শে জুন ২০২২ নীলক্ষেত গিয়ে আইনের কিছু বই কিনে ফিরি আসি ফার্মগেট আরএইচ হোম-এ “আইন কানুন একাডেমি” তে। সাক্ষাৎ করি আইন অঙ্গনের একজন অন্যতম শ্রেষ্ঠ থিওরি প্রেজেন্টার অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ স্যারের সাথে। স্যার মিষ্টি মুখ করিয়ে কুশালাদি জিজ্ঞেস করেন। বিভিন্ন ট্রপিকস এর উপর উপস্থিত আলোচনায় (আমার অপরাপর সহপাঠী, সনদ যোদ্ধা, সনদ প্রত্যাশী বন্ধুদেরকে নিয়ে) বসে পড়েন। তাৎক্ষণিক ভাবে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম স্যারের আইন পাঠ লিখিত গাইড কেনার পরামর্শ দেন এবং আমরা অনেকেই সঙ্গে সঙ্গে তা ক্রয় করি। আলোচনা শেষ করে রজব আলী ভাই এর কাছে সিটি বাজারে ফিরে আসি। পরদিন যথারীতি পাবনায় চলনবিলের দক্ষিণ পাড়ে আমার বসত ঘর “মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ’-এ ফিরে আসি। কর্ম ব্যস্ততায় রাজনৈতিক ব্যস্থতায় জড়িয়ে পড়ি। ১৭সেপ্টেম্বর ২০২২ বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ডেট ছিলো। ভিলেজ পলিটিক্সের আষ্টেপৃষ্টে এমন ভাবে আটকে যাই যে, আমি বেড় হতে চাইলেও এলাকার লোকেরা আমাকে বের হতে দেয়নি। আমার আব্বার আন্তরিক প্রচেষ্টা ও স্বপ্নের প্রতিফলনে গড়ে উঠা হিড়িন্দা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে মত পার্থক্য চরমে ওঠে, ঠিক এলাকার লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এমপি গ্রুপে ফৈলজানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ও উপজেলা চেয়ারম্যান গ্রুপে ফৈলজানা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার। এলাকার সৃজনশীল লোকজন আমাকে বলেন যে, তোমার আব্বা অথবা তুমি হবে নিরপেক্ষ প্রার্থী। এলাকার সকল লোকের চেয়ে এই মাদ্রাসায় তোমার আব্বার অবদান সবচেয়ে বেশি আছে ও কবি ডাঃ আব্দুল হালিম মাষ্টার (আমার পিতা) বিনা বেতনে ১৭ বছর শিক্ষকতা করেছেন। কোন মতেই দুই গ্রুপ একত্রে না বসায় আমি উপজেলা চেয়ারম্যান এর গ্রুপে সমর্থন দেই, আমাকে সভাপতি করবে শর্তে। কিন্তু ভিলেজ পলিটিক্সের মার প্যাচে আমি বাদ পড়ে গেলে, কিছু লোকের পরামর্শ ও সহযোগিতায় তৃতীয় প্যানেলে একজন স্বতন্ত্র প্রার্থী দাড় করাই।(শিক্ষক মন্ডলীদের তিন ভোট শিক্ষকেরা আমাকে দিবেন ওয়াদা করেছিলেন এ প্রেক্ষিতে)। আগষ্ট মাসটা আমাকে পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থেকে নির্বাচন করতে হয় শক্তিশালী দুই গ্রুপের বিপক্ষে। তিন জন অভিভাবক সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে দুই গ্রুপে (৪+৪)আট জন ও আমার একজন দিয়ে মোট ৯ জন বৈধ প্রার্থী হয়। মহিলা প্রার্থী একজন মনোনয়ন প্রত্যাহার করলে তখন তিনটি পদের বিপরীতে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। পেশী শক্তি ও কালো টাকার কাছে আমি ও আমার প্রার্থী (৭জনের মধ্যে ৬নং হয়ে) হেরে যাই। হাতে একটি ভোট দরকার ছিলো কিন্তু তা থেকে ব্যর্থ হয়েও শিক্ষক মন্ডলীদের তিন ভোট হাতে থাকে। দুই গ্রুপে ভোট জমা হয় চেয়ারম্যান এর হাতে ৩ টা ও প্যানেল চেয়ারম্যান এর হাতে ২টা। তখনও আমার সভাপতি হওয়ার সুযোগ ছিলো যদি দুই ভোটের প্যানেল চেয়ারম্যান আমাকে সমর্থন দেন। কিন্তু তিনি বিশ্বাস-অবিশ্বাসের জ্বরে আক্রান্ত ছিলেন। তিনি হলেন একজন নিরক্ষর ব্যক্তি। আমি একজন স্বতন্ত্র প্রার্থী দেওয়ার জন্য পুরো দস্তুর নির্বাচন করতে উভয় পক্ষের পনেরো লক্ষ টাকার উপরে খরচ হয়েছে বলে আমার দিকে আঙ্গুল তোলা হয় দুই গ্রপের দিক থেকেই। আমি ও আমার নির্বাচন পরিচালনায় সহযোগীরা মিলে কৌশল অবলম্বন করে চেয়ারম্যান এর পক্ষে এক ভোট ও প্যানেল চেয়ারম্যান এর পক্ষ দুই ভোট দিয়ে( ৪+৪) সমান সমান করে দিলাম। লটারী হলো চেয়ারম্যান জয়ী হয়ে হিড়িন্দা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন। আমি ভিলেজ পলিটিক্সের গোড়া খুঁজতে গিয়ে আগষ্ট মাসটি হারিয়ে ফেললাম। আমি আইন কানুন একাডেমির অনলাইন ব্যাচে ক্লাস বন্ধু করে ২৬টি গ্রামে অভিভাবকদেরকে বুঝিয়েছি। কিন্তু কচকচা হাজার টাকার নোটের কাছে, নোটের ভাজে আমার আবেগ-অনুভূতি সচেনতা অসারতায় আটকে ছিলো। আমাকে প্রিয় মুরাদ মোর্শেদ স্যার বলতেন আগে অ্যাডভোকেট হোন, তারপর সকল কিছু আপনার কাছে ধরা দেবে। আমি স্যারকে উপেক্ষা করেছি। (১৬ মার্চ ২০২৬ইং) 🖋️এস এম মনিরুজ্জামান আকাশ অ্যাডভোকেট- জেলা ও দায়রা জজ আদালত, পাবনা

© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews