1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়িতে হালদা নদীতে অভিযান: বালুভর্তি জীপ ও ট্রাক জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৪ বার

মু. আজিজ ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে বালুভর্তি কয়েকটি জীপ গাড়ি ও একটি ট্রাক আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া এলাকায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, হালদা নদীর চরে অভিযান চালিয়ে বালুভর্তি তিনটি জীপ গাড়ি আটক করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচপুকুরিয়া এলাকায় স্কেভেটর ব্যবহার করে সরকারি হালদা খালের চর কাটার প্রস্তুতি চলছিল। ঘটনাস্থলে একটি স্কেভেটর ও ছয়টি ড্রাম ট্রাক রাখা ছিল। পাঁচপুকুরিয়া ফুটবল মাঠের পাশের হালদা নদীর চরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে জানা যায়।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর আড়াইটার দিকে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে পুলিশ নারায়ণহাট ভাঙা ব্রিজ এলাকার পাশ থেকে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বালুভর্তি ড্রাম ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews