1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ভূজপুরে আপত্তিকর ভিডিও দেখিয়ে চাঁদাবাজি: আটক ৬

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০ বার

মু. আজিজ, ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে এক নারীকে আপত্তিকর ভিডিও দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে।
সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভুক্তভোগী নারী (ছদ্মনাম পূর্ণিমা) বাদী হয়ে ভূজপুর থানায় মামলাটি করেন। মামলার পরপরই পুলিশ ভূজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের মধ্যে দেবাশীষ চক্রবর্তী আশিস, জিকু দে, রনি দে, জয় দে, রিমন শীল ও দিপু চন্দ্রকে আটক করে।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে ভুক্তভোগী নারীর সঙ্গে তার এক প্রেমিকের ব্যক্তিগত সম্পর্কের সময় গোপনে একটি ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিওটি কোনোভাবে অভিযুক্তদের হাতে পৌঁছে যায়। এরপর তারা ভিডিওটি প্রকাশ করার ভয় দেখিয়ে ওই নারীকে নিয়মিত ব্ল্যাকমেইল করতে থাকে।

সমাজে মানসম্মান রক্ষার জন্য প্রথমে ভুক্তভোগী নারী অভিযুক্তদের ৭০ হাজার টাকা দেন। কিন্তু তাতেও তারা থেমে না থেকে আরও ৫০ হাজার টাকা দাবি করলে তিনি বাধ্য হয়ে ভূজপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews