1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়িতে মারধর মামলায় বলি মাসুদ গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৪ বার

মু.আজিজ ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় এক বিক্রয়কর্মীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. মাসুদ, যিনি এলাকায় বলি মাসুদ নামে পরিচিত।

রোববার (৮ মার্চ) মধ্যরাতে অভিযান চালিয়ে পৌরসভা এলাকার করোনেশন স্কুল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মাজহারুল ইসলাম জানান, বিক্রয়কর্মীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার ৪ নম্বর আসামি মাসুদ ওরফে বলি মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এ ঘটনায় হামলার শিকার বিক্রয়কর্মী ইমরান হাসান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews