1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সীতাকুণ্ডে হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৩ বার

মো:আজগর আলী(চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ও সলিমপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ মার্চ সোমবার সকালে আয়োজিত একর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের। এছাড়াও উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীর সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামায়াত নেতা ফরহাদ হোসেন, জমির উদ্দিন, মহিউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews