1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সীতাকুণ্ডে জামায়াতের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫০ বার

মো: আজগর আলী, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে “মাহে রমাদানের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রোববার শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মো:সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত এঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাহে রমাদান শুধু সংযমের মাস নয়, এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতা, আত্মশুদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি রমাদানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সেক্রেটারি মুহাম্মদ শামসুল হুদা। তিনি বলেন, সমাজে ন্যায়-নীতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর কাজী জাহেদ ইমাম, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন চৌধুরী এবং শেখ মুহাম্মদ সেলিম জাহেদী।

মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে ইফতার পরিবেশন করা হয়। পরবর্তীতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হালিম হেলালী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews