1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে অসহায় নারীদের মাঝে যাকাত ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় অসহায় ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। যাকাত ফাউন্ডেশনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগি নারীগণ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী।

বিশিষ্ট সমাজসেবক ডা. আব্দুর রহিমের সভাপতিত্ব ও বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মু. বেলাল হোসাইন এর পরিচালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ উপাধ্যক্ষ মাওলানা জাফর আহমেদ, হাফেজ বদিউল আলম, উপাধ্যক্ষ মো. মাইন উদ্দিন, ডা. আরিফুর রহমান, মো. মোশাররফ হোসেন, মো. কামরুল হাসান, মীর শাহেদুর রহমান। এ সময় স্থানীয় গণ্যমান্য ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews