ফটিকছড়ি, মু. আজিজ – চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মো. শাকিল (৪২) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে সাতটায় নানুপুর-খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় মোটরসাইকেল ও জীপের সংঘর্ষ ঘটে।
শাকিলের সঙ্গে থাকা আলাউদ্দিন তালুকদার (৩৯) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন, আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
ফটিকছড়ি থানার এসআই সুমন জানান, সুরতহাল রিপোর্টের পর আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply