1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬৭ বার

 

আ: রহিম গাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫”।

বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

কংগ্রেসে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষির অভিযোজন, বিষমুক্ত খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা কবির হোসেন এবং রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই কংগ্রেসের মাধ্যমে কৃষকদের মাঝে পরিবেশবান্ধব চাষাবাদ, কম খরচে অধিক উৎপাদন এবং জলবায়ু সহনশীল পদ্ধতি নিয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে।
##
আ: রহিম গাজী
রাঙ্গাবালী ( পটুয়াখালী ) সংবাদদাতা
মোবাইল ০১৬০৯৬৯৫৪৩৭

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews