1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়ার স্মরণে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু সাইরা মনির মর্মান্তিক মৃত্যু আমার কোনো নেতা কর্মীর উপর অন্যায়ভাবে হামলা করা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে…. কামরুল হুদা ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা মাদকবিরোধী অভিযানে পশ্চিম শিয়ালদীর নিশু আটক চাটমোহরে বিএনপি নেতার ভেজাল দুধ উৎপাদন নিয়ে সংঘর্ষে নিহত-১ ক্ষমতার চেয়ে বড় শক্তি তৃণমূল: বিএনপির সামনে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার চ্যালেঞ্জ বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরতআলী ৩,০০০ পিছ, ইয়াবা ট্যাবলেট সহ ডিবি’র হাতে আটক গণঅভ্যুত্থানের পর প্রত্যাবর্তিত চেয়ারম্যানের বিরুদ্ধে বাগান বাজার ইউপিতে বিএনপি-যুবদল-ছাত্রদলের অবস্থান

পাবনা বারের অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ সকলকে ঈদুল আযহা’র শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৮ বার

পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী মনোয়ারা হালিম কাব্যকুঞ্জে জন্মগ্রহণকারী অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ পাবনা জেলার সকল শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি পাবনা জেলার বিশিষ্ট কবি ও সাংবাদিক হিসেবে দীর্ঘদিন সাহিত্য চর্চায়, সাংস্কৃতিক অঙ্গনে সময় অতিবাহিত করে আসছেন। তিনি পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতির সদস্য হিসেবে বর্তমানে আইন ব্যবসায় দুঃখী দুঃস্থ অসহায় জন সাধারণ ভুক্তভোগীদের সহযোগিতা করে আসছেন। অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ আইন পেশায় প্রবেশের পুর্বে প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজে(আটলংকা, চাটমোহর, পাবনা) লেকচারার (সমাজবিজ্ঞান) হিসেবে শিক্ষকতাও করেন। গীতিকার ও নাট্যকার হিসেবেও এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে।

মানবিক মুল্যবোধ ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠার প্রবল মানসিকতা নিয়ে আইনাঙ্গনে প্রবেশ করেন। তার সুদীর্ঘ দিনের লালিত বাসনা একজন সত্যিকারের মানবিক আইনজীবী হওয়া।

তিনি শৈশব থেকেই এলাকার জনসাধারণের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন সেবা মুলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেই চলেছেন। এলাকার সাধারণ শ্রেনী পেশার মানুষের মধ্যে সাহিত্য সাংস্কৃতিকে চর্চিত ও লালনের নিমিত্তে গড়ে তুলেছেন মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরী, প্রজন্ম বিতর্ক সংসদ, এলাকার স্বাস্থ্য সেবা বঞ্চিত মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা তথ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠা করেছেন ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন খোদেজা আহম্মদ দাতব্য চিকিৎসালয়।

মানব সেবার ব্রত তার রক্তে মিশে আছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সাহিত্য সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে এলাকার মানুষের সাথে নিবিড় বন্ধন গড়ে তুলেছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাবনা জেলা তথা চাটমোহর উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি অন্তরের অন্তস্থল থেকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। প্রিয় ফৈলজানা ইউনিয়নের বাসিন্দাদের প্রতি অকৃত্রিম ভালোবাসার নিমিত্তে গড়ে তোলা প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে তাদের পাশে তাদের সাথে থাকার অভিপ্রায় মননে মানসে অনাদিকাল লালন করে আসছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারই ধারাবাহিকতা ও প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়ন উত্তোলন করেছিলেন ও এলাকার স্বার্থে নির্বাচন করা থেকে বিরত থাকেন এবং অপর প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করেন।

অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ ফৈলজানা ইউনিয়ের সকল নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মত পথ নির্বিশেষে সকল মানুষের ভোটারদের দোওয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন জনসাধারণ অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশকে অত্যন্ত ভালোবাসেন ও সমীহ, স্নেহ করেন বলে তিনি জানিয়েছেন। ফৈলজানা ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষদেরকে বিশেষ ভাবে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ লেখালেখিতে রয়েছে দারুন হাত। কবিতা প্রবন্ধ ছোট গল্প কলাম লেখালেখিতেও রয়েছে তার দখল। অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ এর উত্তরোত্তর সফলতা কামনা করছি দৈনিক বাংলার রুপ এর পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews