1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নীলফামারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৬ বার

 

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি-
নীলফামারীর ডিমলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ মুন্না ইসলাম নীরব (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সরদার হাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই এলাকার তরিকুল ইসলামের ছেলে। তিনি ডিমলা উপজেলার জনতা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় টাঙানো জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় বাড়িতে কেউ ছিল না। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews