1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা উড়ে গেছে কিশোরের

  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৯ বার

 

মোঃ শফিকুল ইসলাম
বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক কিশোরের পা উড়ে গেছে।

রোববার (২২ জুন) দুপর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আরাফাতুল ইসলাম সদর ইউনিয়নের জামছড়ি গ্রামের খুইল্লা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জামছড়ি সাপমারা ঝিরি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাইপণ্য আনতে গিয়েছিল চোরাকারবারি চক্রের সদস্যরা। এ সময় সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফারিত হয়ে এক বাংলাদেশি যুবকের বাম পায়ের নিচের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা সীমান্তে গেলে আহত আরাফাতকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, স্থল মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে বলে খবর পেয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews