1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র পরিবারকে বিনামূল্যে ছাগল বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮২ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। অত্র পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব তনিমা আফ্রাদ আজ এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়। এই উদ্যোগের ফলে অসহায় ও দরিদ্র পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

ছাগল বিতরণ অনুষ্ঠানে কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভার প্রশাসক জনাব তনিমা আফ্রাদ বলেন, “আমরা সবসময়ই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ছাগল বিতরণের মাধ্যমে আমরা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এক কদম এগিয়ে দিতে চাই।”

এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় জনসাধারণ পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews