1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

লামায় স্বামী অপহরণ ও মুক্তিপণ দাবি: দিশেহারা ৩ সন্তানের জননী গৃহবধূ

  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০৪ বার

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় এক চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। গত ৮ জুন ২০২৫ তারিখে মোছাঃ মাইমুনা বেগম (২৪)-এর স্বামী আলমগীরকে অপহরণ করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় মাইমুনা বেগম লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লামা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক ভুইয়া জানিয়েছেন, অভিযোগটি পাওয়ার পর তা তদন্তের জন্য গজালিয়া পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে।
মাইমুনা বেগমের অভিযোগ অনুযায়ী, গত ০৮/০৬/২০২৫ইং তারিখ রাত আনুমানিক ০৭:০০ ঘটিকায় লামা থানাধীন ০১নং গজালিয়া ইউপির ০৭নং ওয়ার্ডস্থ পুকুরিয়া খোলা এলাকায় পান বেপারী দেলোয়ার হোসেনের চায়ের দোকান থেকে তার স্বামী আলমগীরকে অপহরণ করা হয়। অভিযুক্তরা হলেন মাহিন, নেজাম উদ্দিন, রিয়াজ উদ্দিন (মোটর সাইকেল চালক) এবং আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি।
অভিযোগকারী জানান, মাহিন একসময় তাদের বাড়িতে কাজ করতেন এবং তার মাসিক বেতন ছিল ৮ হাজার টাকা। সাত মাসের বেতন বাবদ ৫৬ হাজার টাকার মধ্যে তার স্বামী ৫১ হাজার টাকা পরিশোধ করে দিয়েছেন। কিন্তু মাহিন বর্তমানে ১০ হাজার টাকা করে দাবি করে আরও ১৯ হাজার টাকা অযাচিতভাবে দাবি করছেন।মাইমুনা বেগম আরও অভিযোগ করেন যে, ৩০/০৪/২০২৫ইং তারিখে মাহিন তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এই বিষয়টি জানাজানি হলে মাহিন তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং তার ক্ষতি করার বিভিন্ন চেষ্টা চালান। বেতন সংক্রান্ত বিরোধ ও শ্লীলতাহানির বিষয়ের জের ধরে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে তাদের স্বামীকে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেয়।অপহরণ ও মুক্তিপণ দাবি অভিযোগ অনুযায়ী, গত ০৮/০৬/২০২৫ইং তারিখে অভিযুক্তরা আলমগীরকে আর্মি ক্যাম্পে নিয়ে যাবে বলে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যায়। সেই থেকে মাইমুনা বেগম তার স্বামীর কোনো খোঁজ পাননি, তার স্বামীর মোবাইল নাম্বার ও বন্ধ পাওয়া যাচ্ছে। এরপর ০৯/০৬/২০২৫ইং তারিখ ভোরে ০১৮৭১৯৩৬৪৫৬ নম্বর থেকে মাইমুনা বেগমকে ফোন করে তার স্বামীর মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করা হয়।
ওইদিন সকাল ৯:০০ ঘটিকায় স্থানীয় আর্মি ক্যাম্পে গিয়ে মাইমুনা বেগম জানতে পারেন যে, তার স্বামীকে ০৮/০৬/২০২৫ইং তারিখ রাত আনুমানিক ০৯:২০ ঘটিকায় অভিযুক্ত নেজাম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এরপরও আলমগীর বাড়িতে ফিরে আসেননি। মাইমুনা বেগম আশঙ্কা করছেন যে, অভিযুক্তরা তার অপহৃত স্বামীকে হত্যা করে লাশ গুম করতে পারে। অপহরণের ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও স্বামীকে না পাওয়ায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা উল্টো হুমকি দিচ্ছে বলে মাইমুনা বেগম জানিয়েছেন।লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক ভুইয়া জানিয়েছেন, “অভিযোগটি আজকে পেয়েছি, গজালিয়া পুলিশ ফাঁড়িকে তদন্তের জন্য পাঠানো হয়েছে।”এই ঘটনার পর থেকে মাইমুনা বেগম তার তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিনি তার স্বামীকে দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews