1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

লোহাগড়ায় লিজের টাকা পরিশোধ না করেই জমির কলাগাছ কেটে জমির মালিককে ফাঁসানোর অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বিশ্বজিৎ চন্দ্র সরকার: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার উত্তর পাংখাচর মধুমতি বাওড় পাড় এলাকায় ২৪ শতাংশ জমির একটি কলাবাগানে গাছ কেটে জমির মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে। জমির মালিক এম এম আকবর মুন্সী লিটু (৭০) জানান,

“এই জমি আমার ডিসিআরকৃত সম্পত্তি। গত কয়েক বছর ধরে মুকুল মুন্সী নামের একজন ব্যক্তি এটি বছরে ৩,৫০০ টাকার বিনিময়ে লিজ নিয়ে চাষাবাদ করছিল। তবে বিগত দুই বছর ধরে সে কোনো লিজের টাকা দেয়নি।”

তিনি আরও বলেন,

“আমি লক্ষ্য করেছি, কলাগাছগুলোর ভেতরে জঙ্গল হয়ে গেছে। গাছের সঠিক যত্ন না নেওয়ায় জমি প্রায় অনাবাদি হয়ে পড়েছে। এরপর হঠাৎ শুনি, কে বা কারা এসে কলাগাছ কেটে দিয়েছে।”

এম এম আকবর মুন্সী সরেজমিনে গিয়ে কলাগাছ কাটা অবস্থায় দেখতে পান। তিনি মনে করেন,

“মুকুল মুন্সী লিজের টাকা না দেওয়া এবং জমির দেখভাল না করার দোষ ঢাকতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপপ্রচার চালাচ্ছে। এতে করে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি জমি দখলেরও ষড়যন্ত্র থাকতে পারে।”

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews