1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নয়াগাং খেলার মাঠ বিলীন

  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৩৫ বার

মো. বিলাল উদ্দিন: পূর্ব জাফলং ইউনিয়নের নয়াগাং এলাকার ঐতিহ্যবাহী খেলার মাঠ আজ বিলীন হওয়ার পথে। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে মাঠের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, কিছু প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন এই বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে, যার ফলে নদী ভাঙন তীব্র হচ্ছে এবং আশপাশের এলাকাগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।

স্থানীয় সূত্র জানায়, নয়াগাং সংলগ্ন এলাকায় সন্ধ্যার পরপরই শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব। এসব বালু উত্তোলনের ক্ষেত্রে প্রতি ট্রাক থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করা হচ্ছে — যা সরাসরি স্থানীয় একাধিক প্রভাবশালী ও কথিত “প্রশাসনের লোক”দের পকেটে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এ যেন প্রকাশ্য চাঁদাবাজি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “প্রতিদিন রাতের বেলায় শত শত নৌকা দিয়ে বালু নিয়ে যায়। প্রত্যেক নৌকা থেকে ১৫০০-২০০০ টাকা করে চাঁদা তোলা হয়। কেউ প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়।”

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন ও উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নদীভাঙন ও অবৈধ চাঁদাবাজি দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে, তারা মানববন্ধন ও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews