1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বান্দরবানে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে : গ্রেফতার ১

  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১২০ বার

 

মোঃ শফিকুল ইসলাম বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নে ১২ বছর বয়সী এক ম্রো কিশোরীকে ধর্ষণের অভিযোগে ম্রো সম্প্রদায়ের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর মা জানিয়েছেন, ৭ জুন শনিবার মেন ইয়া ম্রো (৪০) নামের ওই ব্যক্তি তার নিজের ভাগ্নী এবং আমার মেয়েকে কাঁকড়া খুঁজতে একটি খালে নিয়ে যান। সেখানে কাঁকড়া খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলে তিনি তাদের বোঝান যে তারা বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে এবং একটি পরিত্যক্ত জুম ঘরে রাত কাটাতে হবে। রাতে তিনি মেয়েটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার ভোরে মেয়েটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি জানায়। রক্তাক্ত অবস্থায় থাকায় গ্রামবাসীরা তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী জানান, গুরুতর রক্তক্ষরণ নিয়ে মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। জরুরি রক্ত ​​সঞ্চালনের পর অস্ত্রোপচারে তার মলদ্বার এবং যৌনাঙ্গে ৯০ শতাংশ ক্ষত দেখা গেছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি ধর্ষণের ঘটনা বলেই মনে হচ্ছে। এমনকি যদি তা নাও হয়, একটি শিশুর সংবেদনশীল অঙ্গে এত ব্যাপক আঘাত অত্যন্ত সন্দেহজনক।”

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, তারা স্থানীয় দোভাষীদের সহায়তায় ভুক্তভোগী মায়ের সাথে কথা বলেছেন।

পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জঙ্গল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews