1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বান্দরবানের লামায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১৭ বার

মোঃ শফিকুল ইসলাম/বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের অনুরোধে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) লামা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এর আগে, রবিবার (১ জুন) বৈরী আবহাওয়ার কারণে প্রাণহানির ঝুঁকি এড়াতে লামায় ৬০টি পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে লামা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সেই সময় বৈরী আবহাওয়া কেটে গেলে ঈদের আগে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার অনুরোধ করেন ব্যবসায়ীরা।

এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ততে স্বাগত জানিয়ে লামা পর্যটন মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা। তিনি বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় ঈদের আগে পর্যটকদের আগমনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পত্যাহার করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট সকলেই ঈদ উপলক্ষে সারাদেশ থেকে আগত পর্যটকদের বরণ করতে প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews