1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

লামায় ডাকাতি ও লুট হওয়া টাকা উদ্ধার অভিযানে ২টি প্রাইভেট গাড়িসহ আটক ২

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৭ বার

মোঃ শফিকুল ইসলাম বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানের লামায় আবুল টোব্যাকো কোম্পানির অফিস ডাকাতির সাথে জড়িত আরো ১ ডাকাত ও আরেক ডাকাতের স্ত্রীকে আটক করেছেন পুলিশ।২৮ মে রাতে লামা থানা পুলিশ চকরিয়া থেকে আরো ৪১ হাজার টাকা উদ্ধার, ১ ডাকাতসহ আরেক ডাকাতের স্ত্রী ও দুইটি গাড়ি আটক করেছেন।

জানাযায়, একটি প্রিমিও কার, আরেকটি হাইসসহ ডাকাত তৌহিদের বাড়ি থেকে লুটের ৪১ হাজার টাকাসহ তার স্ত্রীকে আটক করে কোর্টে চালান করেন। চকরিয়া করাইয়াগোনার বাসিন্দা আরেক ডাকাত ইয়াছিনকে ওই রাতেই কক্সবাজার থেকে গ্রেফতার করে লামা কোর্টে চালান করেন। অভিযানে নেতৃত্ব দেন লামা থানার ওসি মোঃ তোফাজ্জল হোসেন। ছিলেন এস আই আলমগীর, এস আই নুরুজামানসহ অন্যরা।

জানাযায়, ডাকাত ইয়াছিন লুন্ঠিত ২৬ লাখ টাকার ভাগ পায়। কিন্তু টাকাগুলো তৌহিদ ও নোয়াব চোরার ভাই বাদল জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।তথ্য সূত্রে আরো প্রকাশ, লামা-আলীকদম ও চকরিয়াসহ আশপাশের এলাকা থেকে গরু ছাগলসহ চুরি, ডাকাতি করে বিভিন্ন মালামাল জব্দকৃত হাইস গাড়ি দিয়ে পরিবহন করতেন। প্রিমিও কার গাড়ি নিয়ে সামনে পেছনে থাকতো বাদল।এই নিয়ে মোট দশ ডাকাত, ৬টি কার্তুজ, তিনটি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা গুলি, ছোরা, সুইচগেয়ার, তালা কাটার অত্যাধুনিক কেসি, দু’টি গাড়ি ১০ আসামী আটক ও ৫২ লাখ ৯৩ হাজার দুই শ্ টাকা উদ্ধার করেছেন পুলিশ।

৩০ মে মুঠোফোনে জানতে চাইলে;বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউচার লামা থানা টিমের অব্যাহত অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, পুলিশকে যদি সর্ব মহল সহযোগিতা করে তবে; সমাজের অনেক কল্যান বয়ে আসবে। এই চাঞ্চল্যকর মামলাটি আমার নিবিড় মনিটরিংয়ে রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews