1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

লামায় তারুণ্যের অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২২ বার

 

মোঃ শফিকুল ইসলাম বান্দরবান জেলা প্রতিনিধি :
২৯ মে ২০২৫ ইং

বান্দরবানের লামায় তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার লামা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি, চট্টগ্রামের আয়োজনে লামার তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সাঈদ হাসান, উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক)আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম। প্রধান অতিথি বক্তব্যে বলেন তারুণ্যের শক্তিকে জাতীয় উন্নয়নের হাতিয়ারে রূপান্তর করতে গণমাধ্যমের অগ্রণী ভূমিকার ওপর জোর দেন। তিনি আরো বলেন, ডিজিটাল যুগে যুবসমাজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে গণমাধ্যমকে হতে হবে সাহসী দায়িত্বশীল ও প্রেরণাদায়ক।

সভাপতি মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, লামা উদ্বোধনী বক্তব্যে গণমাধ্যম ও যুব উন্নয়নের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, উপজেলা পর্যায়ে তরুণদের মাঝে সচেতনতা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

মতবিনিময় সভায় এছাড়া আরো উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন অফিসার ইনচার্জ লামা থানা ও রাসেদুল ইসলাম সহকারি তথ্য অফিচার লামা, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনায় উঠে আসে:
গণমাধ্যমে তরুণদের অংশগ্রহণ বাড়ানো সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার নিশ্চিতকরণ জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews