1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ভারতের হরিয়ানায় একই পরিবারের সাতজনের আত্মহত্যা,ভারতজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৫ বার
  1. রাসেল আদিত্য: ভারতের হরিয়ানায় একই পরিবারের সাতজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।প্রায় দেড় কোটি টাকা ঋনের দায়ে এই গণ-আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন তাঁরা,প্রাথমিক তদন্তে এই খবরই জানিয়েছে পুলিশ।হরিয়ানার পঞ্চকুলায় সংঘটিত এই ঘটনা মিডিয়ায় এই খবর প্রকাশের পর পুরো ভারতজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে,জানা যায়,২৬ মে সোমবার দিবাগত রাত ১২টা নাগাদ সেক্টর ২৭-এর একটি ফাঁকা জমির সামনে পার্ক করা একটি গাড়ি থেকে প্রবীণ মিত্তল (৪২), তাঁর স্ত্রী, তিন সন্তান (এক ছেলে ও দুই মেয়ে) এবং প্রবীণের বৃদ্ধ বাবা-মাকে সন্দেহজনক পরিস্থিতিতে পাওয়া যায়।পথচারীরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং একটি অ্যাম্বুলেন্স ডেকে সাতজনকে ২৬ নম্বর সেক্টরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।প্রবীণ ছাড়া পরিবারের বাকি সব সদস্যকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।প্রবীণকে ৬ নম্বর সেক্টরের একটি সরকারি হাসপাতালে রেফার করা হলে সেখানে তিনিও মারা যান।তাঁরা সবাই বিষপান করেছিলেন বলে জানান চিকিৎসক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পঞ্চকুলার ডিসিপি হিমান্দ্রি কৌশিক ও ডিসিপি ক্রাইম অমিত দাহিয়া। সিন অফ ক্রাইম টিম ও এসএফএল টিমও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।বেসরকারি হাসপাতালে পার্ক করা মৃত পরিবারের উত্তরাখণ্ডের নম্বর গাড়িটিও খতিয়ে দেখেন তারা। প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাটিকে গণআত্মহত্যা বলে ধারণা করছে।তদন্তে নেমে গাড়ি থেকে শিশুদের স্কুল ব্যাগ, খাদ্যদ্রব্য, জামাকাপড়সহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে পুলিশ।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম পরিবেশিত খবরে জানা গেছে,এই পরিবারটি পঞ্চকুলায় একটি ভাড়া বাড়িতে থাকত।পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, প্রবীণ মিত্তলের পরিবারের বিপুল ঋণ ছিল। কিছুদিন আগে তিনি দেরাদুনে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসা শুরু করেছিলেন।তাতেও তাদের লোকসান হয়েছিল।ঋণের ভারে জর্জরিত হয়েই পরিবারটি এত বড় পদক্ষেপ নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।এই ঘটনা নিয়ে ডিসিপি হিমাদ্রি কৌশিক জানিয়েছেন, পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তদন্তে নেমেছে পুলিশের একটি দল।

সূত্র:- হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews