1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

যৌন হয়রানির অপরাধে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০২ বার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে গ্রন্থাগারে ডেকে নিয়ে

যৌন হয়রানির অপরাধে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে কুমারখালী থানায়। ছাত্রীর চাচা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম সোমবার তদন্ত করেছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম শেখ রেজাউল করিম মিলন। তিনি উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

জানা যায়, ১২ মে দুপুরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মত আলী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রধান শিক্ষকের নির্দেশে গ্রন্থাগারে রেখে আসেন। এবং প্রধান শিক্ষক ওই ছাত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়া ও উপবৃত্তির লোভ দেখিয়ে যৌন হয়রানি করেন। এ ঘটনায় গত ১৫ মে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর মা। লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষকের বিচার দাবীতে রোববার মানববন্ধন ও প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। এবং রোববার সন্ধ্যায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। সোমবার সকালে তদম্ত টিম বিদ্যালয়ে তদন্তে গেলে প্রধান শিক্ষক এবং ওই ছাত্রী অনুপস্থিত ছিলেন।

মামলার বাদী বলেন, সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি। মামলার কাজে মেয়েকে নিয়ে আদালতে থাকার কারণে তদন্তে উপস্থিত থাকতে পারেননি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, যৌন হয়রানির অপরাধে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে। আসামি আটকের জন্য জোড় চেষ্টা চলছে।

ক্যাপশন : এজাহারের কপি, প্রধান শিক্ষক রেজাউল করিম মিলনের ছবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews