1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

আদমদীঘিতে নবাগত নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭৩ বার

মেহেদী হাসান জিহাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকসহ বিভিন্ন মহলের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রাব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হাফিজার রহমান, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান, শিক্ষার্থী সিজ্জাতুল, ফাহাদ, আনান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews