1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফটিকছড়ি উপজেলা শাখা গঠিত ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮২ বার

বিশ্বজিৎ চন্দ্র সরকার: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার ধানকোড়া এলাকার একটি ছনের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম লক্ষ্মী রানী সরকার (৬০)। তিনি ধানকোড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ সরকারের স্ত্রী।

নিহতের ছেলে বিজয় কুমার সরকার জানান, “মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বাড়ির আঙিনায় মাকে দেখতে পাই। এরপর বাবা বাইরে ছিলেন, আমিও বাসায় ছিলাম না। মা শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়িতে ফিরে দেখি মা নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, মাইকিংও করেছি, কিন্তু কোথাও পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, “শুক্রবার সন্ধ্যায় আমার বোন দুলালী রানী সরকার বাড়ির পূর্ব-দক্ষিণ পাশে ছনের ক্ষেতে গিয়ে মায়ের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। পরে কাশিয়ানী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।”

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা না গেলেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews